৩১ মে ২০১৫ - ১৭:২২
আফগানিস্তানে সেনা অভিযানে নিহত ১০২

আফগানিস্তানে সেনা অভিযান ও সংঘর্ষে ১০২ জন নিহত হয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : আফগানিস্তানে সেনা অভিযান ও সংঘর্ষে ১০২ জন নিহত হয়েছে। এর মধ্যে ৯৩ জন তালেবান বিদ্রোহী। গত ৪৮ ঘণ্টায় দেশটির ১২টি রাজ্যে ওই অভিযান চালানো হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ কথা বলেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল জহির আজিমির বরাত দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় দেশটির ১২টি রাজ্যে সেনা অভিযান চালানো হয়েছে। এতে ৯৩ জন তালেবান বিদ্রোহী নিহত হয়েছে। এ সময় তালেবান যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ ও বোমা হামলায় নয় সেনা সদস্য নিহত হয়েছেন।
তবে তালেবানদের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।